রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া

পোন্নিয়ান সেলভান ৬, আরআরআর ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : ১৬তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্রের মধ্যে মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’ সেরা ফিল্মসহ ছয়টি বিভাগে মনোনীত হয়েছে। অপরদিকে এস এস রাজামৌলির ‘আরআরআর’ সেরা ভিজ্যুয়াল ইফেক্ট এবং সেরা সাউন্ড হিসেবে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে। ভারতীয় চলচ্চিত্র হিসেবে ‘পোন্নিয়ান সেলভান’ এবং ‘আরআরআর’ মনোনয়নে জায়গা করে নিয়েছে। আর কোনো ভারতীয় চলচ্চিত্র মনোনয়ন পায়নি।

এবারের এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’ ছয়টি বিভাগে আধিপত্য দেখিয়েছে। সেরা সম্পাদনার জন্য শ্রীকর প্রসাদ, সেরা সিনেমাটোগ্রাফির জন্য রবি বর্মন, সেরা মৌলিক সংগীতের জন্য এ আর রহমান, সেরা কস্টিউম ডিজাইনের জন্য একা লাখানি এবং সেরা প্রডাকশন ডিজাইনের জন্য থোটা থারানি এবং সেরা চলচ্চিত্র হিসেবে সিনেমাটি মনোনয়ন পেয়েছে। অন্যদিকে রাজামৌলির ‘আরআরআর’ থেকে সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য শ্রীনিবাস মোহন এবং সেরা সাউন্ডের জন্য অশ্বিন রাজাশেকর মনোনীত হয়েছেন।

‘পোন্নিয়ান সেলভান’-এ ঐশ্বরিয়া রায় বচ্চন

মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’ এ বছর মুক্তিপ্রাপ্ত ভারতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমার মধ্যে অন্যতম। সিনেমাটি বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় করে নিয়েছে। অপরদিকে এস এস রাজামৌলির ‘আরআরআর’ মুক্তির পরপরই ঝড় তোলে বক্স অফিসে। প্রায় ১১৪৪ কোটি রুপি আয়ের পাশাপাশি সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে। সিনেমাটির নাটু নাটু গানটি মিউজিক (অরিজিনাল গান) বিভাগে অস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। ১৬তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস ১২ মার্চ (রবিবার) হংকং প্যালেস মিউজিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ১৬তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন তালিকা এবং জুরি সভাপতি ঘোষণা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit