রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

গবেষণায় জানা গেল নারী না পুরুষ কারা বেশি ঘুমান?

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কী, এমন প্রশ্ন শুনে একটু অবাক লাগছে? প্রশ্ন শুনে অবাক হন কিংবা হাসি পান, জেনে রাখুন এমন অদ্ভুত প্রশ্ন উঁকি দিয়েছিল বিজ্ঞানীদের মনেও। বেশ কৌতূহলী হয়েই তারা শুরু করেন তাদের গবেষণা। চিকিৎসকরা বলছেন, নারী পুরুষ উভয়ের জন্যই দৈনিক ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে এই ঘুমের প্রবণতা বা ঘুমের পরিমাণে তারতম্য লক্ষ করা যায় নারী এবং পুরুষদের মধ্যে।

ব্রিটেনের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের একটি সমীক্ষা বলছে, ছেলেদের থেকে মেয়েদের একটু বেশি ঘুম দরকার। তাই নারীরা গড়ে পুরুষদের তুলনায় ১১ থেকে ১৩ মিনিট বেশি ঘুমান। ব্রিটিশ গবেষকদের পাশাপাশি আমেরিকান গবেষকরাও শুরু করেন তাদের গবেষণা।  ‘আমেরিকান সোশিয়োলজিক্যাল রিভিউ’-তে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা যায়,  নারীরা ঘর কিংবা বাইরে যেখানেই  কাজ করুক না কেন তাদের পরিশ্রমের পরিমাণ পুরুষদের থেকে বেশি হয়। যারা ঘর এবং বাইর উভয়দিকেই কাজ করছেন তাদের শক্তি ক্ষয় আরও বেশি পরিমাণে হয়। তাই ঘুমের প্রয়োজন বেশি হওয়ায় তারা ঘুমানও বেশি।

পুরুষের তুলনায় নারীরা বেশি যেমন ঘুমান তেমনি নারীদের ‘ইনসমনিয়া’ বা অনিদ্রায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি বলে দাবি করেছে একদল গবেষক। এনসিবিআইএর একটি সমীক্ষা থেকে জানা যায়, পুরুষদের তুলনায় নারীদের ‘ইনসমনিয়া’ বা অনিদ্রায় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৪০ শতাংশ বেশি। ঘুমের মধ্যে শ্বাসকষ্ট বা স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও পুরুষের তুলনায় নারীদের বেশি থাকে। যার ফলে ঘুমের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের সমস্যাও থাকে অনেক বেশি।

সূত্র: আনন্দবাজার  

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit