রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া

প্রেমে মজেছেন প্রসেনজিৎ পুত্র?

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : নতুন বছরে একের পর এক তারকা সন্তানের প্রেমের গুঞ্জন উড়ে বেড়াচ্ছে বলিউডে। এবার সেই প্রেমের বসন্ত টলিউডেও! প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ নাকি প্রেম করছেন, এমনই কানাঘুষো টলিপাড়ায়। গত ৬ জানুয়ারি ছিল প্রসেনজিৎ-অর্পিতা পুত্র তৃষাণজিৎ (মিশুক)-এর ১৮তম জন্মদিন। 

এদিন আক্ষরিক অর্থে প্রাপ্তবয়স্ক হল মিশুক। আর এইদিনই সোশ্যাল মিডিয়ায় ‘বিশেষ মানুষ’-এর ছবি প্রকাশ্যে এনে সকলকে চমকে দিলেন তৃষাণজিৎ। আবহাওয়া জানান দিচ্ছে, তিলোত্তমায় ভরা শীত, কিন্তু তৃষাণজিৎ-এর মনে বসন্তের রঙ লেগেছে। ১৮তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ঢালাও শুভেচ্ছা পেয়েছেন তারকাপুত্র। সেইসব উইশের মধ্যে থেকে এক বিশেষ মানুষের শুভেচ্ছা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তৃষাণজিৎ। 

ছবিতে বান্ধবীর সঙ্গে মিরর সেলফিতে ধরা দিলেন এই স্টার কিড। বাবার মতোই সুদর্শন মিশুক, লম্বায় প্রসেনজিৎ-কে ছাপিয়ে গিয়েছেন অনেকদিন আগেই। শুভেচ্ছা বার্তায় মিশুকের উদ্দেশে তার বান্ধবী লেখেন, “আমার প্রিয়কে জানাই জন্মদিনের শুভেচ্ছা।” জবাবে প্রসেনজিৎ পুত্র লেখেন, “স্পেশাল ওয়ান”, সেই সঙ্গে জুড়ে দেন চুমুর ইমোজিও।ব্যাস, তাতেই শুরু হইচই। তৃষাণজিৎ-এর বান্ধবীর নাম লিতিকা প্রসাদ। ইনস্টাগ্রামে পরস্পরকে ফলো করেন তারা। এই লিতিকাই কি হবে প্রসেনজিৎ-এর হবু পুত্রবধূ? অন্তত তৃষাণজিৎ-এর ইনস্টাগ্রাম স্টোরি তেমনটাই বলছে!

প্রসঙ্গত, ছেলের জন্মদিনে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন প্রসেনজিৎ। এদিন তৃষাণজিতের উদ্দেশে আদুরে শুভেচ্ছা বার্তাও লেখেন তিনি। ছেলের সঙ্গে কেক কাটার ভিডিও শেয়ার করে লেখেন, “অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ সবসময় আছে… খুব ভালো থাকিস।”

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit