রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া

বছরের শুরুতেই প্রশংসিত ফারহান-তিশা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : গত কয়েক বছরে অনবদ্য অভিনয় দিয়ে নাট্যাঙ্গনে তুমুল আলোচনায় এসেছেন যিনি, তিনি মুশফিক আর ফারহান। বছরজুড়েই গল্পনির্ভর নাটকে তার দেখা মেলে। নতুন বছরের শুরুতেই আরেকবার তানজিন তিশাকে সঙ্গে নিয়ে আলোচনায় এলেন জনপ্রিয় এই অভিনেতা।

জনপ্রিয় নাট্যনির্মাতা মহিদুল মহিম পরিচালিত ‘কঞ্জুস’ নামের নতুন একটি নাটক নতুন বছরে এসে নেটিজেনদের কাছ থেকে তুমুল প্রশংসা কুড়াচ্ছেন তিশা-ফারহান জুটি। সমালোচকেরাও মুগ্ধতা প্রকাশ করছেন নাটকটি দেখে। এর বাইরে ফারহান-তিশা জুটির অসংখ্য ভক্তের উচ্ছ্বাস তো রয়েছেই।

গত ৩ জানুয়ারি দুপুরে সরকার মিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নাটক ‘কঞ্জুস” গেল ৩ দিনে এটি দেখেছেন ৫০ লাখের বেশি মানুষ। আর কমেন্ট পড়েছে প্রায় ৫ হাজার। বলতে গেলে যার পুরোটাই ইতিবাচক মন্তব্য।

গল্পে দেখা যায়, তিন মেয়ে নিয়ে তিশা-ফারহানের পাঁচজনের বড় সংসার। সেখানে ফারহান একজন কঞ্জুস চরিত্রের। যে কি না সব কিছুতেই শুধু হিসাব করে বেড়ায়। খাওয়া-দাওয়া থেকে শুরু করে সব কিছুতেই হিসাব। পয়সা খরচ হবে বলে আত্মীয়স্বজন কাউকেই তিনি বাসায় নিয়ে আসতে চান না। বিষয়টি তিশার কাছে বিরক্ত লাগলেও তার করার কিছু থাকে না। এভাবেই নানা মজার মজার ঘটনার মধ্য দিয়ে গল্প এগিয়ে যেতে থাকে। আর শেষে সুন্দর জীবন বোধের উপলব্ধি তিয়ে গল্প শেষ হয়।

বছরের শুরুতেই এমন সফলতা প্রসঙ্গে অভিনেতা মুশফিক আর ফারহান বলেন, আলহামদুলিল্লাহ, বছরটা খুব ভালো একটি কাজ দিয়ে শুরু হলো। নাটকটি থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। দর্শকরা নাটকটি খুবই পছন্দ করেছেন এবং ব্যক্তিগতভাবে এই নাটকটি আমারও খুব পছন্দের। 

নির্মাতা মহিদুল মহিম, আমার কো-আর্টিস্ট তানজিন তিশা দারুণ সমর্থন দিয়েছেন এতে। যারা এখনো নাটকটি দেখেনি তাদের বলবো নাটকটি দেখলে আপনাদের ভালো লাগবে। কারণ একটু শুধু নাটক নয়, গল্পের মধ্যে জীবন বোধের সুন্দর একটা বার্তা আছে। নাটকটি দেখলে সবাই উপলব্ধি করতে পারবেন। 

এদিকে নির্মাতা মহিদুল মহিম বলেন, আমার প্রতিটি নির্মাণ দর্শকদের জন্য। তাই তারা যখন আমাদের কাজগুলো দেখে এবলং তাদের ভালোলাগা- ভালবাসার কথা জানান তখনই কাজের স্বার্থকতা অনুভব করি। ‘কঞ্জুস’ নাটকের ব্যাপক সাফল্যে দর্শকদের প্রতি জানাই আমার ভালবাসা ও কৃতজ্ঞতা। আর নাটকটির প্রযোজক সুমন সরকার ভাইসহ ‘কঞ্জুস’ পুরো টিমকে জানাই অভিনন্দন।
 
নিজের নতুন নাটক নিয়ে তানজিন তিশা বলেন, নাটকটির গল্প আমাকে প্রভাবিত করেছে। প্রচারের পর ভালোই সাড়া পাচ্ছি। তবে আমার মনে হয় নাটকটি বেশ বড় সাফল্য পাবে।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৩/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit