শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আর্জেন্টিনার সঙ্গে তুলনা, ট্রলের শিকার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের কাছে বিধ্বস্ত হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুতে ব্যাট করতে নেমে ১০০ রানও করতে পারেনি চট্টগ্রাম। জবাবে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় সিলেট।

বড় হারে আসর শুরু করলেও দমে যাচ্ছে না চট্টগ্রাম। বরং তাদের দাবি, ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা যেভাবে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছিল এবং পরে তারাই চ্যাম্পিয়ন হয়; সেভাবেই ঘুরে দাঁড়াবেন আফিফ-মৃত্যুঞ্জয়রা।

ম্যাচ শেষে নিজেদের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লিখেছে, ‘আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল, কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল।’

স্ট্যাটাসটি এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে। কমেন্ট বক্স ভরে গেছে হাজারো মন্তব্যে। একজন লিখেছেন, ‘এই রকম একটা স্ট্যাটাস দেওয়ার জন্য চট্টগ্রাম আজ ইচ্ছে করে হেরেছে।’

আরেকজন লিখেছেন, ‘আর্জেন্টিনার মেসি ছিল, চট্টগ্রামেরও মেসি আছে।’

অপর একজন লিখেছেন, ‘উদ্বোধনী ম্যাচে কাতারও হেরেছিল, কিন্তু তারাই সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল।’

 

 

অনেকে আবার এ ধরনের তুলনা টানার ব্যাপারটা নিয়ে ট্রল করছেন। একজন লিখেছেন, ‘তোরা এক ম্যাচেই ১০০ রান ক্রস গরিত ফারোস না সা আগে! আলারফুয়াইন বল্টিউব।’

আরেকজন লিখেছেন, ‘হ্যা। তবে আর্জেন্টিনার স্কোয়াডে যে প্লেয়ারগুলো ছিল। চট্টগ্রাম স্কোয়াডে তার ১০ শতাংশ প্লেয়ার মজুদ নেই। সুতরাং উপমা করতে হলে সবদিক দিয়ে বিবেচনা করতে হবে।’

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান করে চট্টগ্রাম। জবাব দিতে নেমে ৪৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় সিলেট।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit