শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পাকিস্তানের ওয়ানডে দলেও থাকছেন না আফ্রিদি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে অনেক দিন ধরেই আছেন মাঠের বাইরে শাহিন শাহ আফ্রিদি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন না তিনি। এবার দলটির বিপক্ষে ওয়ানডে সিরিজেও পাকিস্তান শিবিরে থাকছেন না তিনি। একই কারণে দলটির বাইরে থাকছেন তারকা অলরাউন্ডার শাদাব খানও। 

গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চোট পান শাহিন। যে কারণে সেই ম্যাচ চলাকালেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এর পর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। 

এদিকে শাদাব খান আঙুলের চোট পেয়েছেন সেই অস্ট্রেলিয়ার মাটিতেই। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সময় চোটাক্রান্ত হন তিনি। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

ক্রিকেট বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে ক্রিকেটের বিশ্ব আসর। সেই আসরের জন্য পাকিস্তানের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে নিউজিল্যান্ডের বিপক্ষে এ হোম সিরিজ, জানিয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচক শহিদ আফ্রিদি। সেই সিরিজেই নেই পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ দুই তারকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের এই সিরিজ শুরু হবে আগামী ৯ জানুয়ারি। এর পর ১১ ও ১৩ জানুয়ারি বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে।

পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াডে থাকছেন— বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইমাম-উল হক, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, আগা সালমান, শাহনওয়াজ দাহানি, শান মাসুদ, তৈয়ব তাহির ও উসামা মির।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit