বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

যে ছবি বিজয়-রাশমিকার প্রেমের গুঞ্জন আরও জোরালো করল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মন্দানার প্রেমের গুঞ্জন পুরোনো। ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা অনেকটা থেমে গেলেও ফের তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়েছে। এর অন্যতম কারণ বিজয় ও রাশমিকার সোশ্যাল মিডিয়ায় আপলোড করা দুটি পোস্ট।  

নতুন বছরকে স্বাগত জানাতে সুইমিংপুলে স্নানের একটি ছবি পোস্ট করেন বিজয়। সেখানে দেখা যায়, সমুদ্রের ধারের একটি রিসোর্টের সুইমিংপুলে বিয়ার হাতে দাঁড়িয়ে আছেন তিনি। এতোটুকুনে কোনো ঝামেলা বাঁধতো না। যদি না রাশমিকা একইরকম একটি পোস্ট করতেন।  সামাজিক যোগামাধ্যমে পোস্ট করা রাশমিকার ওই ছবিতে দেখা যায় ওই একই রিসোর্টের একই সুইমিংপুলের ঠিক একই স্থানে জলকেলীতে মগ্ন এ নায়িকা।

দুই তারকার ভক্ত-অনুরাগীদের বুঝতে বাকি রইলা না একই রিসোর্টে উঠেছিলেন তারা। দুটি ছবির মিল দেখে নেটপাড়ায় আলোচনা শুরু হয়, তা হলে কি দুজনে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন? রাশমিকার ছবি তুলে দিয়েছিলেন কে, বিজয়? এরপর রাশমিকা আরও একটি ছবি পোস্ট করেন, যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে চেয়ারে নিজের শরীর এলিয়ে দিয়েছেন। রৌদ্রস্নানে ব্যস্ত তিনি।

বলা হচ্ছে, দুজনের পোস্ট করা ছবিগুলো মালদ্বীপের কোনো এক রিসোর্টে তোলা। আবার কেউ কেউ বলছেন, গত নভেম্বরে রাশ্মিকা মলদ্বীপে ছিলেন শুটিংয়ের কাজে। অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলো নাকি তখন তোলা হয়েছিল।আর যাই হোক, এসব ছবি পোস্ট করে প্রেমের যে গুঞ্জন এতদিন ভিত্তিহীন ছিলো, এবার সেটাকে যেন সিলমোহর দিলেন বিজয়-রাশমিকা।  

সবার ধারণা, একসঙ্গেই অবকাশ যাপনে গিয়েছিলেন বিজয় ও রাশমিকা। কেবল ছবি আপলোড করেছেন লম্বা বিরতিতে। এদিকে প্রেম গুঞ্জনে এখনও মুখ খোলেননি রাশমিকা বা বিজয়ের কেউ। তবে বিজয়ের জন্য আলাদা অনুভূতি কাজ করে ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রীর তা জানালেন ইঙ্গিতে।  

রাশমিকার সরল স্বীকারোক্তি, তিনি বিজয়ের সঙ্গে পুনরায় কাজের জন্য মুখিয়ে আছেন। ‘গীত গোবিন্দম’তারকা বললেন, ‘বিজয়ের সঙ্গে এখন পর্যন্ত নতুন কোনো ছবি আসেনি। তবে আমি আশা করি এই বছর অথবা পরের বছর আমরা একসঙ্গে কাজ করতে পারব। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রচুর মেসেজ পাচ্ছি, তারা আমাদের একসঙ্গে পর্দায় দেখতে চান। আমরাও সেই চাওয়ার মর্যাদা দিতে চাই। এজন্য একটি ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি। ’

বিজয়ের সঙ্গে কাজ করতে ভীষণ পছন্দ করেন রাশমিকা। তিনি বলেন, ‘আমার মনে হয়, ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ এর মাধ্যমে আমি অনেক উন্নতি করেছি। এজন্য আমি সত্যিই চাই, কতটা ভালো করতে পারি। সে (বিজয়) আমার কাজ দেখুক এবং আমি তার প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়। ’রাশমিকা ও বিজয়কে সর্বশেষ একসঙ্গে পর্দায় দেখা গেছে ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। যেটি মুক্তি পায় ২০১৯ সালে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit