শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ বাড়ল

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিযুক্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। বুধবার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে (রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় নিয়োগপ্রাপ্ত সচিব) তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ১১ জানুয়ারি থেকে ১০ জুলাই তারিখ পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ছয় মাস মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।  

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit