শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবে : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

ডেসক্ নিউজ : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আপাতত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা নেই। নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন হবে। বর্তমান রাষ্ট্রপতি পর পর দুই টার্ম থেকেছেন, সংবিধান অনুসারে তিনি আর থাকতে পারবেন না।’রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ বুধবার বিচারকদের কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার আদালতসমূহ সম্পূর্ণ স্বাধীনভাবেই বিচারকার্য পরিচালনা করে আসছে। সরকার আদালতের কাজে হস্তক্ষেপ করছে না। আদালত যেসব মামলায় জামিন দেওয়া যাবে মনে করেছেন, এসব মামলায় আসামিদের জামিন দিয়েছেন। যেসব মামলায় জামিন দেওয়া যাবে না, মনে করেছেন সেগুলোতে জামিন দেয়নি।’ 

আইনমন্ত্রী আরও বলেন, ‘নিম্নআদালত জামিন দেননি, আবার উচ্চ আদালত জামিন দিয়েছেন-এমন ঘটনা দেশে নতুন কিছু নয়। যারা এ বিষয়ে প্রশ্ন তুলেছেন, তারা হয়তো জাতীয় পার্টি বা বিএনপির আমল দেখেননি। ওইসব আমল দেখলেও সেটা তারা বলছেন না।’

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit