সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

লাখ টাকা পেয়ে মালিককে খুঁজে ফেরত দিল পঞ্চম শ্রেণির ছাত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের সখীপুরে কুড়িয়ে পাওয়া এক লাখ টাকা ফেরত দিয়েছে মাদরাসা শিক্ষার্থী মারিয়া আক্তার। ওই শিক্ষার্থী উপজেলার কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে মারিয়া। জানা যায়, আজ (বুধবার) সকালে মারিয়া ও তার সহপাঠী রাবিয়া মাদরাসা যাওয়ার পথে এক লাখ টাকা কুড়িয়ে পায়।

এরপর সেখানে দাঁড়িয়ে টাকার প্রকৃত মালিককে খুঁজতে থাকে। না পেয়ে আশপাশের সবার কাছে গিয়ে টাকার হারিয়েছে কিনা জিজ্ঞেস করে। এদিকে টাকা হারিয়ে ছোটাছুটি শুরু করেন প্রবাসী আশরাফুল ইসলাম। তাকে দেখে লোকজন কারণ জিজ্ঞেস করলে তিনি জানান, তার টাকা হারিয়ে গেছে। পরে জানতে পারেন এক মাদরাসাছাত্রী টাকা পেয়েছে। এরপর শিক্ষকদের উপস্থিতিতে কুড়িয়ে পাওয়া টাকা আশরাফুলের কাছে ফেরত দেয় মারিয়া।

টাকা পেয়ে আশরাফুল ইসলাম বলেন, সকালে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে রাস্তায় কখন যে পড়ে যায় বুঝতে পারিনি। পাগলের মত খোঁজ করছিলাম। পরে জানতে পারি মাদরাসায় পড়ুয়া এক ছাত্রী টাকা পেয়েছে। ওদের সততা দেখে অবাক হয়ে গেছি, তারা চাইলে কাউকে না বলে নিজেদের কাজে খরচ করতে পারত। আমি ওদের সামান্য কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছি।

মারিয়া আক্তার বলে, আমার বাবা প্রবাসে থাকেন। তারও টাকা আয় করতে কষ্ট হয়। তাই আমি জানি সৎ পথে টাকা উপার্জন করা কতটা পরিশ্রমের। তাই টাকার মালিককে খুঁজে ফেরত দিতে চেয়েছি। টাকাগুলো ফেরত দিতে পেরে আমি খুশি। কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আবুল খায়ের গুলজারী বলেন, ওই ছাত্রীর এমন কাজে অবশ্যই তার পরিবার ও মাদরাসার সংশ্লিষ্ট সকলেই উচ্ছ্বসিত। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit