শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

নতুন প্রেমে পড়েছেন নেইমার, প্রেমিকা জেসিকা তুরিনি?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : ব্রাজিলের ক্লাব সান্তোসে আলো ছড়ানোর সময়ই ইউরোপের পরাশক্তি ক্লাবগুলোর নজরে আসেন নেইমার। মাঠে তার অসাধারণ পারফরম্যান্স নজর কাড়ে অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত নারীদেরও। বিভিন্ন সময়ে বিভিন্ন নারীর কাছ থেকে পাওয়া প্রেমের প্রস্তাব গ্রহণ করতে কার্পণ্য করেননি নেইমার। ব্রুনা মার্কেজিন, লারিসা মাচেদো মাচাদো, থাইলা আয়লা, কারোলিনা দানলাস, বারবারা ইভানস, লারিসা অলিভেইরা…এরই ধারাবাহিকতায় এবার নতুন রোমাঞ্চ খুঁজে পেয়েছেন নেইমার। নেইমারের প্রেমের দরজায় কড়া নাড়ছেন জেসিকা তুরিনি নামের এক সুন্দরী নারী!

জিশোডটগ্লোবো নামের ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর, নেইমার হয়তো আবার প্রেমে পড়েছেন। তার নতুন প্রেমিকা জেসিকা তুরিনি একজন মডেল এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার। ২০১৪ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস এসপিরিতো সান্তোতে প্রথম হয়েছিলেন তিনি। জেসিকা তুরিনি ফুটবল-বিশ্বের নজরে এসেছেন কাতার বিশ্বকাপের সময়। গ্যালারিতে তাকে ব্রাজিলের সমর্থন করতে দেখা গেছে। ব্রাজিলের ম্যাচ চলাকালে নিজের মুঠোফোন দিয়ে মাঠের নানা ঘটনা ভিডিও করেছেন তিনি নিয়মিত। এ ছাড়া নেইমারের গোলের পর ব্রাজিলের জার্সিতে থাকা সিবিএফের লোগোতে চুমো আকতেও দেখা গেছে তাকে।

কিন্তু সংবাদমাধ্যম জিশোডটগ্লোবো কীভাবে খবর দিল জেসিকা তুরিনির প্রেমে পড়েছেন নেইমার? খবর অনুসারে, পুরোনো বছরকে বিদায় জানানো আর নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নেইমার পার্টির আয়োজন করেন। সেখানে নিমন্ত্রণ পান বিভিন্ন জগতের তারকারা। তাদের মধ্যে ছিলেন ব্রাজিলিয়ান মডেল জেসিকা তুরিনিও। ৩০ বছর বয়সী এই মডেলের বাস ব্রাজিলের সাও পাওলোতে। মডেলিংয়ের পাশাপাশি গো-কার্টস রেস করেন জেসিকা তুরিনি। এ বছর আবার সার্ফিং করতেও শুরু করেছেন। জেসিকা তুরিনি পারিবারিক অটোমেশন ব্যবসার সঙ্গেও যুক্ত।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit