শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ওমরাহ করতে মক্কায় ৩০ দেশের নওমুসলিমরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ওমরাহ পালন করেছেন বিশ্বের ৩০ দেশের ১৬০ জন নওমুসলিম। মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগের পক্ষ থেকে মক্কা ও মদিনায় তাদের অভ্যর্থনা জানানো হয়। এ সময় পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাদের জন্য ইসলামের ঐতিহাসিক স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হয়।

হারামাইন ওয়েবসাইট সূত্রে জানা যায়, প্রতিবছর বিভিন্ন দেশের নওমুসলিমদের ওমরাহ পালনের ব্যবস্থা করে সৌদিভিত্তিক সমাজসেবা প্রতিষ্ঠান ‘আবদুল কাদির আল-মুহাইদাব’। তাদের ‘ওয়ার্ল্ডস ওমরাহ’ প্রগ্রামের আওতায় মক্কা ও মদিনা জিয়ারতের ব্যবস্থা করা হয়। এর অংশ হিসেবে এই বছর ৩০টি দেশ থেকে ১৬০ জন মক্কা ও মদিনা ভ্রমণ করেন। প্রথমে তাদের মদিনায় স্বাগত জানানো হয়। সেখানে তারা পবিত্র রওজা জিয়ারত, মসজিদে নববীর একজন ইমামের সঙ্গে সাক্ষাৎ ও মসজিদের লাইব্রেরি পরিদর্শন করেন।

মক্কায় মসজিদুল হারামে তাদের জন্য দাওয়াহ বিভাগের পক্ষ থেকে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শায়খ মুহাম্মদ আবদুর রহমানের তত্ত্বাবধানে তাদের সামনে ইসলামের মৌলিম শিক্ষা ও ওমরাহ পালন সম্পর্কে আলোচনা করা হয়। এরপর মক্কার কিং আবদুল আজিজ হলি কিসওয়াস কমপ্লেক্সসহ ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের ব্যবস্থা করা হয়।

সূত্র : সৌদি গেজেট ও হারামাইন ওয়েবসাইট

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit