শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

শেষ দিনে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ Time View

ডেস্ক নিউজ : এক মাসেরও কম সময় মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করে আজ (মঙ্গলবার) অবসরে যাচ্ছেন কবির বিন আনোয়ার। তার স্থলাভিষিক্ত হয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মাহবুব হোসেনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

একই সঙ্গে কবির বিন আনোয়ারের অবসরের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে- সরকারি চাকরি আইনের ৪৩(১)(ক) ধারা অনুযায়ী ৩ জানুয়ারি কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) পাবেন এবং বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধা পাবেন। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আজই (মঙ্গলবার) ছিল কবির বিন আনোয়ারের শেষ দিন। ৪ জানুয়ারি বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী আজই তিনি অবসরে যাচ্ছেন।

শেষ দিন অফিসে প্রবেশের পথে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আজকে আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে, এটা রুটিনমাফিক বিষয়। চুক্তিভিত্তিক হওয়া সুযোগের বিষয়। এখন যেটা হয়েছে, এটাই স্বাভাবিক ছিল। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা বুঝেশুনে নিয়েছেন। সেই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে। তবে পরে হয়ত অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন।’

১৯৮৮ সালে সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেওয়া কবির বিন আনোয়ার ২০১৮ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এর আগে উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং অতিরিক্ত সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক (প্রশাসন) পদে কাজ করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit