শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ঢাবির পরিসংখ্যান বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৬৫ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৭১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আজ ০৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক সায়েমা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, নবীন বরণ আয়োজন কমিটির উপদেষ্টা অধ্যাপক মো. লুৎফর রহমান এবং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ডুসডা’-এর ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সৈয়দ শাহদাত হোসাইন বক্তব্য রাখেন। প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বাজার অর্থনীতির যুগে ডাটা সায়েন্সের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এক্ষেত্রে পরিসংখ্যান শিক্ষার গুরুত্ব অপরিসীম।

বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে প্রতি মুহুর্তে নতুন নতুন জ্ঞান সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সময় ও তথ্য-প্রযুক্তির সঠিক ব্যাবহার এবং জ্ঞান চর্চার মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ উন্নত দেশে উপনীত হওয়ার রূপকল্প ২০৪১ অর্জনের লক্ষ্যে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিভাগের কয়েকটি বৃত্তি ফান্ডের আওতায় বিভিন্ন শিক্ষাবর্ষের ১৭জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit