শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সৈয়দ আশরাফের সমাধিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চুতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের কবরে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এদিন সকাল ৯টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর লিপি প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ আশরাফের স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যু ছিল অপ্রত্যাশিত। দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিশীলিত ছিলেন তিনি। তার লোভ-লালসা ছিল না। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ অনুসরণীয়। এদিকে বেলা সাড়ে ৯টার দিকে সৈয়দ আশরাফের সমাধিতে শ্রদ্ধা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ ছাড়া সৈয়দ আশরাফ স্মৃতি সংসদসহ বিভিন্ন অংগ-সংগঠনের নেতাকর্মীরাও সৈয়দ আশরাফুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit