বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

বিশ্বের সেরা ফুটবলারের অভাব অনুভব করছে পিএসজি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর বড়দিনের ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি। এখনো যোগ দেননি তার ক্লাব পিএসজিতে। অন্যদিকে কার্ডের খাঁড়ায় নেই ব্রাজিল তারকা নেইমার। এই দুই বড় তারকাকে ছাড়া নতুন বছরের প্রথম ম্যাচে লঁসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ৩-১ গোলে হেরে গেছে পিএসজি। এরপরই প্যারিসের শীর্ষ ক্লাবটির ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

ম্যাচ শেষে  জয়ী দলটির আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা বলেন, ‘আমি প্রতিপক্ষকে নিয়ে কথা বলতে পছন্দ করি না। নিঃসন্দেহে তারা বিশ্বের সেরা খেলোয়াড়ের অভাব বোধ করেছে, নেইমারের অভাবও। তবে আমাদের সামনে যে খেলোয়াড়ই থাকুক না কেন, আমরা স্রেফ নিজেদের শক্তিমত্তা নিয়ে ভাবি এবং সে অনুযায়ী খেলার চেষ্টা করি। আজ তাই হয়েছে। আশা করি, আমরা এভাবেই এগিয়ে যাব। ‘

রবিবার রাতে লঁসের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৫ম মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। যদিও ৩ মিনিট পরই ম্যাচে সমতা ফেরান উগো একিতিকে। এরপর প্রথমার্ধে আবারও এগিয়ে যায় লঁস। দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা ব্যবধান ৩-১ করে ফেলে। বিশ্বকাপে দারুণ খেলা কিলিয়ান এমবাপ্পে পুরো ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। এই জয়ে ১৭ ম্যাচে লঁসের পয়েন্ট দাঁড়াল ৪০। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit