শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

খাগড়াছড়িতে বর্ণিল আয়োনে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩২১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে   জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে।সোমবার (২জানুয়ারী ২০২৩ইং)দুপুরের দিকে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৩-উদযাপন উপলক্ষে  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সূদমুক্ত ক্ষুদ্রঋন,প্রতিবন্ধীদের ভাতার বই, অনুদান, মেধাবৃত্তি,  শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে সূদমুক্ত ক্ষুদ্রঋন,প্রতিবন্ধীদের ভাতার বই, অনুদান, মেধাবৃত্তি,  শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু  চৌধুরী, খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা,খাগড়াছড়ি সমাজ সেবা কার্যালয়ের  উপ-পরিচালক মো:মনিরুজ্জামান, খাগড়াছড়ি জেলা দূর্নীতি  প্রতিরোধ কমিটির সভাপতি সূদর্শন দত্ত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে  সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ- ০৩ জন প্রতিবন্ধীকে জনপ্রতি ২০০০০/- করে মোট ৬০,০০০/- প্রতিবন্ধী ভাতার বই বিতরণ – ১০ জন, যারা প্রতি মাসে ৮৫০/- করে ভাতা পাবেন।  মেধাবৃত্তি বিতরণ – মোট ০৭ জন যার মধ্যে উচ্চমাধ্যমিক স্তরে ১ জন পাচ্ছেন ১২,০০০/- টাকা এবং উচ্চতর স্তরে ০৬ জন, জনপ্রতি ৩০,০০০/- করে মোট ১৮,০০০০/- জন মিলে সবর্মোট ১,৯২,০০০/- টাকা অনুদান – ২০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩,৫০০/- করে মোট ৭০,০০০/- টাকা  শীত বস্ত্র বিতরণ – ১০ জন দরিদ্র ব্যক্তিকে।আলোচনা সভা শেষে সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন  দারিদ্র্যমূক্ত সমাজ গড়ে তুলতে তৃণমূল মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দিচ্ছে দেশের বিভিন্ন সমাজসেবা কার্যালয়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নত জীবনযাপনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ নিয়েছেন। আগামীর উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনে সমাজসেবার কার্যক্রম অনবদ্য ভূমিকা পালন করবে বলে জানান  তিনি।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit