শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আ.লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে বাহাউদ্দিন নাছিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য করা হয়েছে। রোববার বিকালে দলটির সভাপতি শেখ হাসিনা ২২তম জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে তাকে এ নিয়োগ দেন। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ইউনিয়ন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঠিক করে।

বাহাউদ্দিন নাছিম ১৯৬১ সালের ১১ নভেম্বর মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি, এরপর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হন। বাহাউদ্দিন নাছিম স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।

১৯৯৬ সালে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে বাহাউদ্দিন নাছিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তিনবার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এবার দ্বিতীয়বারের মতো যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
 

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit