রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া

মাটিরাঙ্গাতে ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ঐক্য শিক্ষা সংস্কৃতি প্রগতি বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর মূলনীতি এই স্লোগানকে বুকে ধারন করে মাটিরাঙ্গা উপজেলা ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর নতুন কমিটি  ঘোষণা শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা চরপাড়া বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সম্মেলন কক্ষে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক  জয় ত্রিপুরার সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর নতুন কমিটি    ঘোষণা শপথ গ্রহণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা। 
বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা সভাপতিত্ব করেন।এসময় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, মাটিরাঙ্গা আঞ্চলিক  শাখা ত্রিপুরা কল্যাণ সংসদ এর সভাপতি ভাগ্যধন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর সহ -সভাপতি টিপন জয় ত্রিপুরা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।মাটিরাঙ্গা উপজেলা ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর ১৭সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। সভাপতি প্রীতিময় ত্রিপুরা, সাধারন সম্পাদক জেমস ত্রিপুরা,
অন্যান্যের মাঝে নবাগত কমিটির মাটিরাঙ্গা উপজেলা ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর  সভাপতি প্রীতিময় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা ত্রিপুরা যুব কল্যাণ সংসদ সাধারন সম্পাদক জেমস ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা ত্রিপুরা যুব কল্যাণ সংসদ সাংগঠনিক সম্পাদক হেমন্ত ত্রিপুরা সহ নবাগত কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/সকাল ১১:২৫ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit