শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

চীনের কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগে পুরো বিশ্ব

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের করোনা পরিস্থিতি এখন লাগাম ছাড়া। সংক্রমণ ও মৃত্যু ব্যাপকহারে বেড়ে যাওয়ার আশংকা করছেন চিকিৎসকরা। এদিকে, সঠিক তথ্য না পাওয়ায় চীনের কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগে পুরো বিশ্ব। 

চীনে ক্রমেই করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে। ধারণ করছে ভয়াবহ আকার। এখন পর্যন্তও সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ কিছু করতে পারেনি চীন।

দেশটির এক সমীক্ষা রিপোর্ট বলছে, আগামী কয়েকদিনের মধ্যে দৈনিক সংক্রমণ ১০ লাখে পৌঁছাবে। হাসপাতালে এখনই উপচে পড়া ভিড়, যা আরও দ্রুত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তবে এ মুহূর্তে দেশটির সঠিক পরিসংখ্যান প্রকাশ বন্ধ রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এই পরিস্থিতি সামাল দেয়ার মতো প্রস্তুতি ছিল না চীনের।

এমন অবস্থায়, নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বে। যুক্তরাষ্ট্র বলছে, চীন থেকে দেশটিতে প্রবেশে কোভিড নেগেটিভ সার্টিফিকেট লাগবে। এ বিষয়ে চীন যথেষ্ট তথ্য সরবরাহ করছে না বলেও অভিযোগ উঠেছে।

করোনা সংক্রমণ ঠেকাতে সতর্ক ইউরোপের দেশগুলোও। চীনে নতুন করে সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মালয়েশিয়া ও তাইওয়ানও। জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/সকাল ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit