মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

মাটিরাঙ্গাতে ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৯৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ঐক্য শিক্ষা সংস্কৃতি প্রগতি বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর মূলনীতি এই স্লোগানকে বুকে ধারন করে মাটিরাঙ্গা উপজেলা ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর নতুন কমিটি  ঘোষণা শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা চরপাড়া বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সম্মেলন কক্ষে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক  জয় ত্রিপুরার সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর নতুন কমিটি    ঘোষণা শপথ গ্রহণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা। 

বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, খাগড়াছড়ি জেলা সভাপতি নবলেশ্বর ত্রিপুরা সভাপতিত্ব করেন। এসময় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, মাটিরাঙ্গা আঞ্চলিক  শাখা ত্রিপুরা কল্যাণ সংসদ এর সভাপতি ভাগ্যধন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর সহ -সভাপতি টিপন জয় ত্রিপুরা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। 

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit