রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

বসুন্ধরা কিংসের বিপক্ষে রোনালদোর খেলার সম্ভাবনা কতটুকু?

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের সেরা সময় ইউরোপ মাতিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো এবার চলে এলেন এশিয়া। সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে তিনি বিপুল অংকের চুক্তিতে যোগ দিয়েছেন। আড়াই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের মাঝামাঝি। ক্ষুদ্র হলেও বাংলাদেশের সেরা ক্লাব বসুন্ধরা কিংসের বিপক্ষে রোনালদোর খেলার একটা সম্ভাবনা আছে!

পর্তুগিজ মহাতারকার ক্লাব আল নাসের এবং বসুন্ধরা কিংস উভয় দলই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। এবার প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে বসুন্ধরা কিংস।  প্রতি জোনের শীর্ষ ১২ দেশ র‍্যাংকিং অনুযায়ী এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পায়। বাংলাদেশ ওয়েস্ট জোনে ১২তম স্থানে থাকায় প্রতিযোগিতাটির প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছে বসুন্ধরা।

প্লে অফ পার হয়ে মূলপর্বে গেলেই রোনালদোদের বিপক্ষে খেলার সুযোগ পাবে বসুন্ধরা। ঠিক এ কারণেই বলা হচ্ছে, সিআর সেভেনের সঙ্গে দেখা হয়ে যেতে পারে কিংস ফুটবলারদের। অবশ্য এশিয়ার শীর্ষ ক্লাব টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি আল নাসের। ১৯৯৫ সালে একবার রানার্সআপ হয়েছিল।  সৌদির অপর দুই ক্লাব আল হিলাল ৪ বার এবং আল ইতিহাদ ২ বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit