বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

রাশিয়া কখনো বিভক্ত হবে না : পুতিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমারা শান্তির বিষয়ে মিথ্যা বলছে এবং রাশিয়ায় বিভেদ বপন করার জন্য ইউক্রেন ও দেশটির জনগণকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতির উদ্দেশে দেয়া তার নববর্ষের ভাষণে এ মন্তব্য করেন পুতিন।

পুতিন বলেন, ‘পশ্চিমারা আগ্রাসনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় শান্তির বিষয়ে মিথ্যা বলেছিল এবং এখন তারা বিনা দ্বিধায় এটি প্রকাশ্যে স্বীকার করছে। তারা রাশিয়াকে দুর্বল ও বিভক্ত করার জন্য ইউক্রেন এবং  জনগণকে নিষ্ঠুরভাবে ব্যবহার করছে।’

পুতিন জোর দিয়ে বলেন, ‘আমরা কখনো কাউকে এটা করতে দিইনি এবং করবও না।’

তিনি বলেন, কয়েক বছর ধরে পশ্চিমা অভিজাতরা কপটভাবে ডনবাস দ্বন্দ্বের সমাধান সহ তাদের শান্তিপূর্ণ অভিপ্রায়ের আশ্বাস দিয়ে আসছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আসলে প্রতিটি সম্ভাব্য উপায়ে তারা নব্য-নাৎসিদের উৎসাহিত করছিল যারা ডনবাসের গণপ্রজাতন্ত্রের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক এবং প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit