সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শেখ হাসিনার অনুপ্রেরণা নিয়ে কাজ করতে হবে : নৌপ্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সবার আগে দেশ, দেশের জন্য কাজ করব আমরা। যাতে আগামী প্রজন্ম গর্ব করে বলতে পারে- ‘আমরা তাদের জন্য ভালো কিছু করে দিয়েছি’। আজ রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রতিটি উন্নয়নের সাথে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পৃক্ত আছে। আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি। সেগুলো শেষ হলে নৌপরিবহন মন্ত্রণালয় অনন্য উচ্চতায় চলে যাবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কাছে আমরা চিরঋণী। দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। বঙ্গবন্ধুর পর নেতৃত্বের দিক থেকে শেখ হাসিনার মতো আর কেউ নেই। তাঁর অনুপ্রেরণা নিয়েই কাজ করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। এর আগে নববর্ষ ২০২৩ উপলক্ষ্যে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সচিব। মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit