সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

আরও ৪১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে আরও ৪১ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ২১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট ২৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৯৭ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ২০৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ১৩১ জন, ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত ৭৭ জন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit