সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব বাণিজ্য সংস্থায় কাঠামোগত বৈষম্য দূর করার আহ্বান বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সুবিধা বজায় রাখার দাবি বাণিজ্যমন্ত্রীর আসিফ মাহমুদের সেই এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা আজকের মুদ্রার রেট: ৩০ মার্চ ২০২৬ ৩০ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দের আদেশ ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ইরানের নতুন নেতৃত্ব নিয়ে যা বললেন ট্রাম্প বিসিবির টাকা ব্যবহার করে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে: আমিনুল হক

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

ডেস্কনিউজঃ সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট ৯৫ বছর বয়সে মারা গেছেন। স্বাস্থ্যগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার প্রায় এক দশক পর তার ভ্যাটিকানের বাসায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় বেনেডিক্টের।

তিনি ২০১৩ সাল পর্যন্ত আট বছরেরও কম সময় ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছেন। ১৪১৫ সালে দ্বাদশ গ্রেগরি পদত্যাগ করার পর তিনিই হলেন দ্বিতীয় কোনো পোপ যিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

বেনেডিক্ট তার শেষ বছরগুলো কাটিয়েছেন ভ্যাটিকানের দেয়ালের মধ্যে মেটার ইক্লেসিয়া আশ্রমে।

তার উত্তরসূরি পোপ ফ্রান্সিস বলেছেন, তিনি প্রায়ই তাকে দেখতে সেখানে যেতেন।

এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, ‘দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্ট আজ সকাল ৯টা ৩৪ মিনিটে মেটার ইক্লেসিয়া আশ্রমে মারা গেছেন।’

এ বিষয়ে পরবর্তী সময়ে আরো বিস্তারিত জানানো হবে জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, শেষ শ্রদ্ধার জন্য তার লাশ ২ জানুয়ারি সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়।

তবে তার কিছু সময় পর তার শেষ কৃত্যের সময় ঘোষণা করা হবে।

সূত্র : বিবিসি

কিউএনবি/বিপুল/৩১.১২.২০২২/রাত ৮.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit