শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

কিছু তথাকথিত মুসলমান ইসলামিক দলগুলোকে উগ্র দল হিসেবে চিহ্নিত করে : কর্নেল অলি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, অতি দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি কিছু কিছু তথাকথিত মুসলমান ইসলামিক দলগুলোকে উগ্র দল হিসেবে চিহ্নিত করে। কোনো মুসলমান যদি দাঁড়ি রাখে নিয়মিত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, সে কখনো উগ্রবাদী হতে পারে না। শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, ইসলাম ধর্ম উগ্রবাদী শিক্ষা দেয় না বরং বিনয়ী এবং ভদ্রতার শিক্ষা দেয়। কিছু কিছু রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশের ভয়ে আতঙ্কিত আছে এবং তারাই এই দলটিকে উগ্রবাদী দল হিসেবে চিহ্নিত করার কাজে ব্যস্ত আছেন। দয়া করে সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হন। সরকারবিরোধী আন্দোলনরত দলগুলো একে অন্যের বিরুদ্ধচারণ করা বন্ধ রাখুন। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই, নিশি রাতের অবৈধ সরকার ও ভোট ডাকাতদের বিরুদ্ধে অবস্থান এবং তাদের বিদায়। 

তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করা। এ কাজগুলো সম্পন্ন করার কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির সহযোগিতায় আমাদের সঙ্গে জামায়াতে ইসলামী বাংলাদেশ গতকাল কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তাদের উপরে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ এবং লাঠিচার্জ গণতন্ত্র এবং মানবাধিকারের পরিপন্থী। আশাকরি সকলে নিজ নিজ জায়গা থেকে মানবতার পরিচয় দিয়ে সকলের প্রতি সমান আচরণ করবেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit