সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ

ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে বেলারুশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১১১ Time View

ডেস্কনিউজঃ বেলারুশের ব্রেস্ট সীমান্তে ইউক্রেনের এস-৩০০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর এর প্রতিবাদে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে বেলারুশ। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

আলজাজিরা জানিয়েছে, বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বেলারুশের দৃষ্টিকোণ থেকে এ ঘটনা খুবই গুরুতর। আমাদের দাবি, ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ ঘটনায় গুরুত্বসহকারে তদন্ত করবে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় নিয়ে আসবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকেও লক্ষ রাখবে দেশটি।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। এর আগে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানিয়েছিল, ইউক্রেনের একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র বেলারুশ ভূখণ্ডে পড়েছে। ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে নাকি মিসফায়ার ছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় ইউক্রেনীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র স্বীকার করে বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফল এটি। কোনো অদ্ভুত ঘটনা নয়। এমন ঘটনা আগেও একাধিকবার ঘটেছে।

কিউএনবি/ বিপুল/ ৩০.১২.২০২২/ সন্ধ্যা ৬.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit