বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রেমিকার সঙ্গে আলভারেজের ব্রেকআপ চেয়ে ভক্তদের পিটিশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ৭ গোল করে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি। গোলসংখ্যায় মেসির পরই অবস্থান হুলিয়ান আলভারেজের। সেমিফাইনালে দুই গোলসহ মোট ৪টি গোল করেছেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে তাঁর প্রথম গোলটি তো কাতার বিশ্বকাপেরই অন্যতম সেরা গোল। বিশ্বকাপ জয়ের পর সেই তরুণ তারকা বিড়ম্বনায় পড়েছেন প্রেমিকার কারণে।

আলভারেজের প্রেমিকা এমিলিয়া ফেরেরোকে একেবারেই পছন্দ করেননি তাঁর ভক্তরা। মূলত এমিলিয়ার আচরণ নিয়ে আপত্তি ভক্তদের। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজোট হয়ে ভক্তরা আলভারেজকে চাপ দিচ্ছেন প্রেমিকাকে ছাড়ার জন্য।  এমিলিয়ার সঙ্গে আলভারেজের বিচ্ছেদ দাবি করে ভক্তরা একটি পিটিশনও করেছেন। ‘চেঞ্জ ডট অর্গ’ নামে পেজে ‘হুলিয়ান, ব্রেকআপ উইথ ম্যারি জেন (এমিলিয়াকে দেওয়া ভক্তদের নাম)’ শিরোনামে করা পিটিশন করছেন ভক্তরা। পিটিশনে এরই মধ্যে ১২ হাজারের বেশি লোক সইও করেছেন।

মূলত একটি ভিডিওকে কেন্দ্র করে এমিলিয়াকে নিয়ে বিতর্কের শুরু। ভিডিওতে দেখা যায়, একদল শিশু আলভারেজের কাছে অটোগ্রাফের আবদার নিয়ে আসে। তবে অটোগ্রাফ দেওয়ার বদলে এমিলিয়া তাদের কেবল দলগত ছবি তুলতে দিয়েছিলেন। এই আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভক্তরা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit