শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

আরও গভীর হচ্ছে সম্পর্ক, শিগগিরই ইরানকে সুখোই এসইউ-৩৫ দেবে রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেসক্ : শিগগিরই ইরানকে কয়েক ডজন সুখই এসইউ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করবে রাশিয়া। এর মাধ্যমে পশ্চিমা শত্রুতামূলক অবস্থানের মুখে ইরান এবং রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর হবে।

সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়া নিকট ভবিষ্যতে ২ ইঞ্জিন বিশিষ্ট চতুর্থ প্রজন্মের ২৪টি সুপার ম্যানুভারাবল বিমান সরবরাহ করবে ইরানকে। ধারণা করা হচ্ছে, ইরানের বিমানবাহিনী ইস্পাহান শহরের টেকনিক্যাল এয়ার বেইজে এই বিমানের কয়েকটি মোতায়েন করবে।

১৯৯০ এর দিকে ইরান রাশিয়া থেকে অল্প কিছু সংখ্যক মিগ-টোয়েন্টি নাইন বিমান কিনেছিল। এছাড়া সাম্প্রতিক সময়ে ইরানের বহরে নতুন কোনও যুদ্ধবিমান যুক্ত হয়নি।

ইরানের বিমান বাহিনীর হাতে বেশিরভাগই মার্কিন নির্মিত এবং পরবর্তীতে আধুনিকায়ন করা এফ- ফোর ফ্যান্টম টু, এফ-ফোরটিন টম ক্যাট এবং এফ-ফাইভ ই/ এফ টাইগার টু মডেলের বিমান রয়েছে। এসব বিমান ইসলামি বিপ্লব সফল হওয়ার আগে মার্কিন সমর্থিত পাহলভি সরকার কিনেছিল। সূত্র: প্রেসটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit