সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনিদের রাখা কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে, তবে শঙ্কা কাটেনি বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান

প্রোটিয়াদের ইনিংস ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্টের চতুর্থ দিনে অজিরা জয় পেয়েছে এক ইনিংস ও ১৮২ রানে। এই জয়ের ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

জবাবে গতকাল ৮ উইকেটে ৫৭৫ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। গতকাল ১ উইকেটে ১৫ রান তুলে তৃতীয় দিন শেষ করে প্রোটিয়ারা। আজ চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার চেয়ে ৩৭১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ইনিংসেও বেশি দূর এগোতে পারেনি তারা, গুটিয়ে যায় ২০৪ রানে। ফলে ইনিংস ও ১৮২ রানে পরাজিত হয় ডিন এলগারের দল।

দ্বিতীয় ইনিংসে টেম্বা বাভুমা ৬৫ রানের ইনিংস খেলেন। কাইল ভেরেইনের ব্যাট থেকে আসে ৩৩ রান। এছাড়া ডি ব্রুন ২৮ ও সারেল আরভি ২১ রান করেন। অজি স্পিনার ন্যাথান লায়ন তিনটি উইকেট নেন। স্কট বোল্যান্ডের শিকার দুই উইকেট। শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো ডেভিড ওয়ার্নার হয়েছেন ম্যাচসেরা। উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৬ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ৪ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit