সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

জাপান-বাংলাদেশ সম্পর্কের নতুন দিগন্ত মেট্রোরেল: রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম ও বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেছেন। এই প্রকল্পের অন্যতম অংশীদার জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বলেন, মেট্রোরেলের এই মুহূর্তটি জাপান-বাংলাদেশ সম্পর্কের জন্য মাহেন্দ্রক্ষণ। দুই দেশের সম্পর্কের মধ্যে এটি নতুন দিগন্তের সূচনা করবে।

বক্তব্যের শুরুতেই উপস্থিত জনতাকে সালাম দিয়ে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, ‘শুভ অপরাহ্ণ।’এ সময় সমাবেশে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

মেট্রোরেলের ফলক উন্মোচন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের সকল মানুষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ইওয়ামা কিমিনোরি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “এটি বাংলাদেশের অন্যতম বড় প্রকল্প।”

প্রসঙ্গত, মেট্রোরেলের এই নির্মাণের সঙ্গে শুরু থেকে জড়িত ছিল জাপান। এই প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হচ্ছে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা। এ ছাড়া ঋণ নেওয়া হয়েছে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা, যা আসছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit