বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ফ্রিজে খাবার কত দিন ভালো থাকে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্তমানে এত ব্যস্ততার মধ্যে তিন বেলা রান্না করা বেশ কষ্টকর। অনেকে তাই আগে থেকেই ফ্রিজে রান্না করে রেখে দেয়। ফ্রিজের ওপর ভরসা করা ছাড়া আসলে আর কোনো উপায়ও নেই। তবে অনেকেই জানেন না ফ্রিজে কত দিন রাখা যায় বা ফ্রিজে রাখা খাবার খাওয়া শরীরের জন্য ঠিক না কি ভুল, তা নিয়েও রয়েছে দ্বন্দ্ব।

তবে পুষ্টিবিদরা বলেছেন, বর্তমানে ফ্রিজগুলো যেভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে, সে কারণে নিশ্চিন্তে ফ্রিজে সাত দিন খাবার রাখতে পারবেন। সে ক্ষেত্রে কিছু সতর্কতা থাকা জরুরি।    

** রান্নার আগে ডিপ ফ্রিজ থেকে বের করে মাছ, মাংস বের করে রেখে দিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে রান্নার জন্য যতটুকু প্রয়োজন ততটা রেখে আবার ফ্রিজে রেখে দিন। কারণ এইভাবে অনেকক্ষণ বাইরে রাখার পর তুললে ব্যাক্টেরিয়া বাসা বাঁধতে পারে। তাপমাত্রার কারণে এমনটা হয়। অনেক দিনের জন্য খাবার রাখলে আলাদা আলাদা বক্সে ভরে রাখুন।

** রান্না করা খাবারের ক্ষেত্রে বারবার ফ্রিজ থেকে বের করবেন না। পুরোটা গরম করে আবার ফ্রিজে তুলে না রাখাই ভালো বরং আলাদা পাত্রে খাবার রাখুন। অল্প অল্প করে গরম করুন।  

**  অল্প গরম অবস্থায়ই খাবার ফ্রিজে রাখতে পারেন।  এতে খাবার নষ্ট হয়ে যাওয়ার ভয় কম।

** সারা সপ্তাহের জন্য শাক-সবজি এবং ফল কিনে এনে ফ্রিজে রেখে দেন অনেকেই। তাতে বারবার বাজারে যাওয়ার ঝক্কি আর থাকে না। ফ্রিজে রাখলে ফল, সবজি নষ্ট হয় না ঠিকই। কিন্তু অনেক দিন রেখে দিলে শাক-সবজি এবং ফলে থাকা ভিটামিন, মিনারেলস, ফাইবারের মতো উপকারী উপাদান কমে যায়। ফলে তখন খেয়েও আর কোনো সুফল পাওয়া যায় না।

** রান্না করা খাবার ফ্রিজে অবশ্যই ঢেকে রাখতে হবে।  

** রান্না করা খাবার ফ্রিজে ৪৮ ঘণ্টার বেশি না রাখাই ভালো। তবে খুব বেশি প্রয়োজনে ডিপ ফ্রিজে মাংস রান্না করে রাখতে পারেন। সেটা এক সপ্তাহের বেশি নয়।

** দুধ জ্বাল দিয়ে ফ্রিজে ৪৮ ঘণ্টার বেশি না রাখাই ভালো। বেশিদিনের জন্য হলে  ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। সাত দিন পর্যন্ত দুধ ভালো থাকবে।

** আদা ও রসুন বাটা ফ্রিজে এক সপ্তাহ রাখতে পারেন।

সূত্র : এই সময়

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit