সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

কোভিড: বিশ্বে আরও ৭১৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭১৬ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় বেড়েছে শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ৪১ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে পৌনে এক লাখেরও বেশি। একইসময়ে সুস্থ হয়েছেন, ২ লাখ ২ হাজার ৯৪০ জন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ২৫৬ জন এবং মারা গেছেন ২১৭ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ১০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫৪৫ জন এবং মারা গেছেন ৪২ জন। ব্রাজিলে মারা গেছেন ৮৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন এবং মারা গেছেন ৫০ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০০ জন এবং মারা গেছেন ৮৯ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৩৪ জন এবং মারা গেছেন ১৪ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ৪৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ২০ লাখ ৪২ হাজার ৬৭৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ হাজার জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৪৪৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit