সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

বিএনপির হারুনের আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : একাদশ জাতীয় সংসদ থেকে বিএনপির সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় তার আসন চাঁপাইনবাবগঞ্জ-৩ এ আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত তফসিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৫ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি। গত ২২ ডিসেম্বর বিএনপির এমপি হারুন সশরীরে হাজির হয়ে স্পিকার ড. শিরীন শারমিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। ওই দিনই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

এর আগে গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ই-মেইলযোগে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা জানান বিএনপির সাত এমপি আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জি এম সিরাজ (বগুড়া-৭), আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।

পরে ১১ ডিসেম্বর সশরীরে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির ৬ এমপি। তবে সেদিন এমপি হারুন বিদেশে থাকায় তার পদত্যাগপত্র স্পিকার গ্রহণ করেননি। স্পিকার তখন জানান, হারুনকে সশরীরে এসে পদত্যাগপত্র দিতে হবে। এরপর ২২ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন হারুন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit