বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
উপমহাদেশের প্রভাবশালী ১০ সুফি সাধক রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

২০ বছর পর পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : ২০ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। সোমবার (২৬ ডিসেম্বর) করাচিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি দুই দল। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তান। সদ্য পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয় করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। দীর্ঘদিন পরে সফরে গেলেও ইংলিশদের কাছ থেকে অনুপ্রাণিত হতে চায় নিউজিল্যান্ড। অপরদিকে, ইংল্যান্ড সিরিজের ব্যর্থতা ভুলে জয়ের ধারায় ফিরতে মরিয়া পাকিস্তান।

এদিকে, শত সমালোচনার পরও অধিনায়কত্ব টিকে গেছে বাবর আজমের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনিই। অন্যদিকে কেন উইলিয়ামসন দায়িত্ব ছাড়ায় কিউই দলের অধিনায়ক এখন টিম সাউদি।সর্বশেষ ২০০২ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড। আর ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল কিউইরা। ওই সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। এরপর নিরাপত্তার কারণে আর পাকিস্তান সফর করেনি কিউইরা।

প্রথম টেস্ট শেষে ৩ জানুয়ারি থেকে করাচিতেই দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। করাচিতে সিরিজের তিনটি ম্যাচ হবে ১০, ১২ এবং ১৪ জানুয়ারি।

নিউজিল্যান্ড একাদশ-

টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারেন মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, নেইল ওয়েগনার, অ্যাজাজ প্যাটেল।

পাকিস্তান একাদশ-

ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম (অধিনায়ক), সাউদ শাকিল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), আঘা সালমান, নওমান আলি, মোহাম্মদ ওয়াসিম, মীর হামজা, আবরার আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit