বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

মাঠে ঢুকে সাকিবের পা ছুঁয়ে সালাম করা ভক্তের জামিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : মিরপুরে শেরে-বাংলা স্টেডিয়ামে গ্যালারি থেকে লোহার গ্রিল টপকে মাঠে ঢুকে সাকিব আল হাসানের পা ছুঁয়ে সালাম করা ভক্তের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার জামিনের এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম। আরাফাত নামে ওই ভক্তকে শুক্রবার স্টেডিয়াম এলাকা থেকে আটক করে পুলিশ। শনিবার তাকে আদালতে হাজির করে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনির হোসেন খান।

আসামিপক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম জামিনের আবেদন করেন। জামিন শুনানিতে তিনি বলেন, ওই তরুণ সাকিব আল হাসানের একনিষ্ঠ ভক্ত। তিনি গ্রাম থেকে এসেছেন। তাই নিরাপত্তার বিষয়টি বুঝতে পারেননি। পরবর্তী ফলাফল চিন্তা না করেই আবেগবশত গ্রিল টপকে মাঠে গিয়ে সাকিবের পা জড়িয়ে ধরেন। এখানে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।

তার কাছ থেকে কোনো কিছু উদ্ধারও করা হয়নি। তাই আসামির জামিনের প্রার্থনা করছি। শুনানি শেষে বিচারক ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। শুক্রবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। হোম অব ক্রিকেটের পূর্ব দিকের গ্যালারি থেকে হঠাৎ মাঠে ঢুকে পড়েন ওই দর্শক। এই আবেগপ্রবণ ও অতি উৎসাহী সাকিব ভক্ত আরাফাতের বাড়ি মাদারীপুরে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit