সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

আটোয়ারীতে পারিবারিক অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে পারিবারিক অর্থায়নে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার তোড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ-এর উদ্যোগে এবং তার ভাই-বোনদের নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও এলাকার অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে প্রায় দুই হাজার কম্বল বিতরণ করা হয়। শুক্রবার ( ২৩ ডিসেম্বর) বিকেলে তোড়িয়া ইউপি ’র সাবেক চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ এর বাসভবন সুখ্যাতি গ্রাম থেকে এসব কম্বল এলাকার শীতার্ত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়।

সাবেক চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ বলেন, প্রতি বছর শীতের সময় আমার পরিবারের পক্ষ থেকে এলাকার অসহায় শীতার্তদের জন্য স্যুয়েটার,চাদর, কম্বল সহ অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এমনকি ঝড়, বন্যা বা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ সহ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। আমার পরিবার শুধু দোয়া চায়।

তিনি শীতার্তদের উদ্দেশ্যে বলেন, আপনারা শুধু আমার ভাই-বোন সহ পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের পাশে থেকে দুর্দিনে সহযোগিতা করতে পারি। এসময় সাবেক ইউপি চেয়ারম্যানের বড়ভাই হাসিব উদ্দীন আহাম্মদ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ উপকারভোগী শীতার্ত নারী পুরুষরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit