রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা চার জেলায় বন্যার আভাস ২৯ বিজিবি কতৃক মাদক কারবারি সহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে স্কুল ক্যাম্পেইন শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত নওগাঁয় কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩জন গ্রেপ্তার মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ। রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব রাঙামাটিতে গ্রেফতার সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

চিনা বাদাম: কাঁচা, সিদ্ধ নাকি ভাজা খাবেন?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২০৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চোখ ও হার্টের যত্নে চিনা বাদাম খুব উপকারি। তবে ভাজা বা কাঁচা নয়, চিনাবাদাম সিদ্ধ করে খেলে বেশি উপকার পাবেন। সকালের নাস্তায় খেতে পারেন সিদ্ধ চিনাবাদাম। সিদ্ধ চিনাবাদাম ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে।

খোসাসহ সবুজ চিনাবাদাম সেদ্ধ খেলে তবেই এর গুণ পাবেন।  

চিনাবাদামে থাকা প্রোটিন, প্রাকৃতিক চিনি, আয়রন, ফোলেট, ক্যালসিয়াম এবং জিঙ্ক পুষ্টিগুন সিদ্ধ করলে বহুগুণ বেড়ে যায়।

সিদ্ধ চিনাবাদামের উপকারিতা

অ্যান্টিঅক্সিডেন্ট

ভাজা চিনাবাদামের তুলনায় সিদ্ধ চিনাবাদামে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষিতিকারক ইউভি রশ্মি থেকে আমাদের রক্ষা করে।  

ওজন

সিদ্ধ চিনাবাদামে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি মেটাবলিজম বাড়াতে এবং শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে।  

জয়েন্টের ব্যথা 

সিদ্ধ চিনাবাদাম গুড়ের সঙ্গে খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর হতে পারে। ফলে জয়েন্টের ব্যথা বা বাতের রোগীদের জন্য এটি খুবই খুবই ভালো বলে মনে করা হয়।  

দৃষ্টিশক্তি

চিনাবাদাম চোখের জন্য উপকারি। চিনাবাদাম ভিটামিন এ এবং ভিটামিন বি৬-এ সমৃদ্ধ, যা চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। সিদ্ধ করে খেলে এর উপকার বেশি পাওয়া যায়।

হার্ট 

সিদ্ধ চিনাবাদামে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনলিক এবং রেসভেরাট্রল যা হার্টের জন্য দরকার। সিদ্ধ করে খেলে শরীরে নাইট্রিক অক্সাইড বেশি উৎপন্ন হয় ফলে এটি  হার্ট অ্যাটাক ও হৃদরোগের ঝুঁকি কমাতে পারে।  

রক্তাল্পতা

সিদ্ধ চিনাবাদাম রক্তস্বল্পতার সমস্যা দূর করতেও সাহায্য করে। এত আছে প্রচুর পরিমাণে আয়রন যা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে।

সূত্র : আজতাক।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit