সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

ডেঙ্গু আক্রান্ত নতুন ৮৯ রোগী হাসপাতালে, মৃত্যু ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ Time View

স্বাস্থ্য ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৫৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩৫ জন ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৪ জনে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৯২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ২২৯ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬১ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৯৪৩ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৯০১ জন চিকিৎসা নেন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৬১ হাজার ৪৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৪৮২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২ হাজার ৫৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit