রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে: সিইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, নতুন করে ইভিএম মেশিন না কিনলে আগামী জাতীয় নির্বাচনে ৫০ আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা সম্ভব  হবে। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নতুন ইভিএম মেশিন কেনার জন্য এরইমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং যাচাই-বাছাই চলছে। তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করছে। বর্তমানে জাতীয় নির্বাচনে আমাদের ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি হাবিবুল আউয়াল বর্তমানে তিনদিনের সফরে পটুয়াখালীতে অবস্থান করছেন। বৃহস্পতিবার বিকালে কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন শেষে শুক্রবার ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি ‍

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit