শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বিশ্বকাপের ‘জঘন্যতম’ একাদশে রোনালদো!

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপটা একেবারেই ভালো যায়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। নিজের পারফরম্যান্স থেকে শুরু করে কোচের সঙ্গে ঝামেলা- বারবার সমালোচনার মুখে পড়েছেন পর্তুগাল অধিনায়ক। এবার বিশ্বকাপের ‘জঘন্যতম’ একাদশে জায়গা পেলেন রোনালদো।

সোফাস্কোর নামের একটি খেলার অ্যাপে বিশ্বকাপের সেরা ও জঘন্যতম একাদশ বাছাই করা হয়েছে। সেখানে রোনালদো ১০-এ পেয়েছেন ৬.৪৬। কারণ, এবারের প্রতিযোগিতায় মাত্র একটি গোল করতে পেরেছেন রোনালদো। তা-ও পেনাল্টি থেকে।

শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে তো প্রথম একাদশেও তাকে রাখেননি দলের কোচ ফার্নান্দো স্যান্তোস। বদলি হিসেবে নেমেও বিশেষ কিছু করতে পারেননি রোনালদো। তাই তাকে রাখা হয়েছে এবারের বিশ্বকাপের জঘন্যতম একাদশে।

সেখানে রোনালদো ছাড়াও জায়গা পেয়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেস। মেসির দলের এই ফুটবলারও এবারের বিশ্বকাপে ভালো খেলতে পারেননি। টাইব্রেকারে গোল করা ছাড়া আর্জেন্টিনার জয়ে বিশেষ ভূমিকা নিতে পারেননি লাউতারো।

সৌদি আরবের কাছে হারের পর থেকে তাকে প্রথম একাদশেও রাখেননি কোচ লিওনেল স্কালোনি। বদলি হিসেবে খেলেছেন দুটি ম্যাচে। আর্জেন্টিনার স্ট্রাইকার পেয়েছেন ৬.৩৫ নম্বর।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit