বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শীতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা? ত্যাগ করুন এই ৫ খাবার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকালে কোষ্ঠাকাঠিন্যের সমস্যা খুবই সাধারণ। সারা বছর যারা সুস্থ থাকেন, তারাও অনেকে শীতকালে এক বার হলেও কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। এর অন্যতম কারণ হল কম পানি খাওয়া। আর, খুব বেশি তেল-মশলা খাওয়ার কারণেও কোষ্ঠকাঠিন্য হয়।

দেখে নিন, কোন কোন খাবার শীতকালে বেশি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়…

অ্যালকোহল

কোষ্ঠকাঠিন্যের সম্ভাব্য কারণ অ্যালকোহল হতে পারে। কারণ অত্যধিক অ্যালকোহল সেবনের ফলে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে প্রচুর তরল বেরিয়ে যায়। যার ফলে ডিহাইড্রেশন হয়।

কাঁচা কলা 

কলা হজমের জন্য খুব ভালো হলেও, কাঁচা কলা খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। পাকা কলায় উচ্চ মাত্রায় ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে। অন্যদিকে, অপরিপক্ক বা কাঁচা কলায় প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, যা হজম করা বেশ কঠিন। ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।

ফ্রায়েড ফুড 

ভাজা বা ফাস্ট ফুড বেশি খেলেও কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকি বাড়ে। কারণ এই খাবারগুলোতে ফ্যাট বেশি এবং ফাইবার কম থাকে। এর ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়।

দুগ্ধজাত পণ্য বা দুধ 

দুগ্ধজাত পণ্যের কারণেও অনেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। গরুর দুধে পাওয়া প্রোটিনের প্রতি সেনসিটিভিটির কারণে ছোট বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার আশঙ্কা বেশি থাকে।

প্রক্রিয়াজাত শস্য 

উচ্চ ফাইবারযুক্ত খাবার হজমের জন্য দুর্দান্ত। কিন্তু সাদা রুটি এবং সাদা ভাতের মতো উচ্চ প্রক্রিয়াজাত শস্যে ফাইবারের অভাব থাকে, যা কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/২১.১২.২০২২/সন্ধ্যা ৬.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit