শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

বিদেশিদের আর ভুলানো যাবে না : গয়েশ্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : জঙ্গিবাদের তকমায় ‘বিদেশিদের আর ভুলানো যাবে না’ বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার সকালে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিদেশিদের তকমা দিয়েছেন জঙ্গিবাদের আর মৌলবাদের। বিদেশিদের চোখ পরিস্কার হয়ে গেছে। এগুলো শুধু নাটক আর নাটক। আজকে এসব তকমা চলে না, চলে না। ’

‘একটা তকমা চলে-গণতন্ত্রের পথে ফিরে আসুন। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আপনি (প্রধানমন্ত্রী) জাতিকে সহযোগিতা করুন এবং বিএনপি বলে নাই আপনি নামেন আমি ক্ষমতায় যাবো। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ভোট আমাকে না-ই বা দিলেন, আপনার ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি, আমাকে সমর্থন করুন। ’
 
স্বেচ্ছায় পদত্যাগ করলে আন্দোলন নয়
 
গয়েশ্বর বলেন, ‘আমাদের ১০ দফা-বহু কথা। আপনি মেনে নিয়ে… আপনাকে আমরা পতন ঘটাতে চাই তার আগে আপনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন, গণতান্ত্রিক পরিবেশ পুনুরজ্জীবিত করেন তাহলে আমাদের পতনের আন্দোলন করার দরকার নাই। আর যদি না করেন তখন আমাদের পিঠ দেয়ালেই ঠেকা। আমাদের পিছনে হটার সময় নেই। সামনে আমরা গুলি খেতে পারি আপনার পতন রোধ করার শক্তি বাংলাদেশে নাই, বিদেশেও নাই। ’
 
তিনি বলেন, ‘আমরা বলতে চাই, জনগনের দাবির কাছে যদি আপনি নতি স্বীকার করে পদত্যাগ করেন, গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করেন অবশ্যই বিএনপি একটি সহনশীল দল, খালেদা জিয়া একজন অত্যন্ত মহানুভব, তিনি ক্ষমা জানেন, তিনি মানুষের ওপর অত্যাচার করবেন না এবং জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষমাশীল ব্যক্তি। সুতরাং সেই দলের নেতা-কর্মীরা অবশ্যই আপনাদের নিরাপদ জীবনের জন্য ভবিষ্যতে সহযোগিতা করবে শুধুমাত্র গণতন্ত্রের বন্ধ দুয়ারে খোলার জন্য। ’
 
‘রক্তপাত ঘটাবেন না, কথায় কথায় গুলি করবেন না। পুলিশকে জনগনের শত্রু বানাবেন না। ’ বলেন, গয়েশ্বর। এ সময় অবিলম্বে বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতা-কর্মীদের অনতিবিলম্বে মুক্তির দাবি জানান তিনি।
 
জাতীয় প্র্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
 
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে পেশাজীবী অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, অধ্যাপক হারুন আল রশিদ, রিয়াজুল ইসলাম রিজু, মোস্তফা কামাল মজুমদার, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক রফিকুল কবির লাবু, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক আনিসুর রহমান, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান চুন্নু, রাশেদুল হক, বিপ্লব-উজ জামান বিপ্লব, মির্জা লিটন, সাখাওয়াত হোসেন, এবিএম রুহুল আমিন, জহিরুল ইসলাম, মাহবুব আলম, আবু জাফর খান প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit