শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ইউটিউবে আপত্তিকর কমেন্ট করলেই বিপদ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেসক্ : ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা পৌঁছবে ব্যবহারকারীদের ফোনে। নতুন ফিচারের মাধ্যমে পলিসি বিঘ্নিত করে এমন কমেন্ট এলেই তা খতিয়ে দেখা হবে। প্ল্যাটফরমে স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হলে সেই ব্যবহারকারীদের একটি সতর্কবার্তা পাঠানো হবে। তবে কোনো ব্যবহারকারী যদি একাধিকবার আপত্তিজনক কমেন্ট করেন তাহলে তার মন্তব্য ২৪ ঘণ্টার জন্য মুছে ফেলবে ইউটিউব। 

বর্তমানে ইংরেজি ভাষাতেই আপত্তিজনক মন্তব্য শনাক্তকরণ করে ইউটিউব। তবে তাদের দাবি, অন্যান্য ভাষাতেও আপত্তিকর মন্তব্য শনাক্তকরণ শুরু হবে। ইউটিউব জানিয়েছে, তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেম এবং মেশিন লার্নিং মডেল স্প্যাম শনাক্ত এবং অপসারণ করার জন্য কাজ করে চলেছে। এমনকি ২০২২ সালের প্রথম ছয় মাসে ১.১ বিলিয়নেরও বেশি স্প্যাম মন্তব্য সরিয়েছে ইউটিউব।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit