বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

ট্রাম্পের বিরুদ্ধে মামলার সুপারিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গা তদন্তকারী মার্কিন আইনপ্রণেতারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার সুপারিশ করেছেন। তারা এই সহিংসতায় ‘উস্কানি’ প্রদানের অভিযোগ এনেছেন ট্রাম্পের বিরুদ্ধে।

সোমবার কংগ্রেসীয় প্যানেলের আনুষ্ঠানিক বৈঠকে সর্বসম্মতভাবে চারটি ফৌজদারি অপরাধের জন্য মামলা করার জন্য বিচার বিভাগের কাছে সুপারিশ করা হয়। সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করার ব্যাপারে বিচার বিভাগই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগুলোর মধ্যে রয়েছে উস্কানি প্রদান দাঙ্গায় সহায়তা বা সাহায্য করা; সরকারি কার্যক্রমে বাধা দেয়া; যুক্তরাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্র করা; এবং ফেডারেল সরকারের বিরুদ্ধে ভুয়া বিবৃতি দেয়ার ষড়যন্ত্র করা।

কংগ্রেসম্যান জ্যামি রাসকিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানে থাকা শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরকে ভণ্ডুল করার চেষ্টা করেছিলেন।

ট্রাম্প অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি ডেমোক্র্যাটদের নিয়ে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনকে ভুয়া হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আবারো বলেন, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা ‘প্রতারণা’ করেছে।
সূত্র : আলজাজিরা

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit