শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

ট্রফি হাতে উড়াল দিলেন মেসি, বরণের অপেক্ষায় আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে নিয়ে বিমানে দেশের উদ্দেশে রওয়ানা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর বিশ্বজয়ী মেসিদের বরণ করতে প্রস্তুত হয়ে আছে গোটা আর্জেন্টিনা।

দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় এখন লাখ লাখ মানুষ ভীড় জমিয়ে আছেন। তারা বিশ্বজয়ী বীরদের বরণ করতে করেছেন নানা আয়োজন। ফ্রান্স টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। সেই রবিবারে জয় উদযাপনের রেশ গোটা আর্জেন্টিনা জুড়ে সোমবারও রয়েছে বহাল তবিয়তে।

তারা তাদের জাতীয় মহানায়ক লিওনেল মেসিকে স্বাগত জানাতে রীতিমতো উদগ্রিব। মেসিও হয়তো তাই ট্রফি সমেত দেশে ফেরার ছবি দিয়ে বলতে চেয়েছেন, ‘অপেক্ষা করো আর্জেন্টিনা, আসছি।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit