শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধে রাশিয়া সত্যি কী বেলারুশকে যুক্ত করছে?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বেলারুশ সফরে যাচ্ছেন। উদ্বেগ সৃষ্টি হয়েছে, ইউক্রেনে পদাতিক অভিযানে অংশ নিতে সবথেকে  ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে ঠেলছে রাশিয়া।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ২০১৯ সালের পর এই প্রথম বেলারুশে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, পুতিনের সঙ্গে তিনি ‘সামরিক-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়া অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন।’

২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দেশের মধ্যে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন। ওই সময় লুকাশেঙ্কোকে সমর্থন দেন রুশ প্রেসিডেন্ট।

সোমবার ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, বেলারুশকে সংঘাতে টানবে না রাশিয়া। ‘বেলারুশকে যুদ্ধে ঠেলা হচ্ছে’ এমন কথা-বার্তাকে ‘ভিত্তিহীন এবং অর্থহীন’ বলে দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে ইউক্রেন জানিয়েছে, পুতিন-লুকাশেঙ্কোর বৈঠক তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit