শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান ক্রোয়েশিয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৪০ Time View

স্পোর্টস ডেস্ক : রবিবার আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের। এর আগে আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও মরক্কো। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ২-১ গোলের জয়ে তৃতীয় স্থান অর্জন করেছে লুকা মডরিচের দল। সপ্তম মিনিটেই লিড নেয় ক্রোয়েশিয়া।

ডি বক্সের সামনে পাওয়া ফ্রি কিক থেকে ইভান পেরিসিচ বল পান। তিনি হেডে ডি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেটাতে আবার হেড বল মরক্কোর জালে পাঠান জোসকো গার্দিউল। দুই মিনিট পরই সমতা ফেরায় মরক্কো। ফ্রি কিক থেকে উড়ে আসা বল থেকে গোল করেন করেন আশরাফ দারি।

ম্যাচের ৪২তম মিনিটে দুর্দান্ত গোলে ক্রোয়েশিয়াকে ফের এগিয়ে দেন ওরসিচ। মার্কো লিভাজার বাড়িয়ে দেওয়া বলে গোলটি করেন তিনি। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ক্রোয়াটরা। দ্বিতীয়ার্ধের খেলায়ও ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ২-১ গোলের জয় নিয়ে কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করে ক্রোয়েশিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit