শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

পুনাকের উদ্যােগে পানছড়িতে  দুঃস্থ শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন পুনাক সভানেত্রী। 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি  পুলিশ নারী কল্যাণ সমিতি  পুনাক এর  উদ্যােগে দূর্গম পাহাড়ী জনপদ পানছড়ি উপজেলার  অসহায় দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যত্রুমের উদ্বোধন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম। রোববার (১৪ডিসেম্বর ২০২২ইং)বিকালের  দিকে পানছড়ি থানা  কম্পাউন্ডে খাগড়াছড়ি  পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর  উদ্যােগে পানছড়ি উপজেলার  দুর্গম এলাকার   শতাধিক অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের  মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিনিয়া চাকমা,র  সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রী রেহানা ফেরদৌসী। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো:আনচারুল করিম। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার রামগড়  সার্কেল মো:নাজিম উদ্দিন, মানিকছড়ি সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার একে এম  কামরুজ্জামান, রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার   মো:নাজিম উদ্দিন এর সহধর্মীনি পুনাক সহ-সভানেত্রী  নুসরাত আলম, মানিকছড়ি সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার একে এম  কামরুজ্জামান এর সহধর্মীনি সুরাইয়া তরী,   রামগড় থানার  অফিসার ইনচার্জ এর সহধর্মীনি নাহিদ আক্তার,  ট্রাফিক ইন্সপেক্টর সহধর্মীনি পুনাক সদস্য শ্রাবনী পাল, সহ পুনাকের সকল সদস্য ও জেলার সকল  থানার অফিসার ইনচার্জ বৃন্দ উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন,আমরা খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি  পুনাকের প্রতিটি কাজে আন্তরিকতার সহিত সহযোগিতা করায়   সব সময় পুনাক  আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় পাহাড়ের পিছিয়ে পড়া জন গোষ্ঠীদের কষ্ট কিছুটা লাগবে এর জন্য  অসহায় দুঃস্থ মানুষের  মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রধান অতিথির  বক্তব্যে  খাগড়াছড়ি পুলিশ সুপার নাইমুল হক পিপিএম বলেন, প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি আরো বলেন, পুনাক  সব সময় অসহায় দুঃস্থ  মানুষের পাশে থেকে মানবিক কার্যত্রুম করে আসছে তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি  পুলিশ  নারী  কল্যাণ সমিতি পুনাক এর উদ্যােগে পানছড়ি উপজেলার  শতাধিক অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এইমহতি উদ্যােগ গ্রহন করার জন্য পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী,কে ধনবাদ জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit